Dhaka ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা

গাইবান্ধায় রেড ক্রিসেন্টের আলোচনা সভা ও তহবিল সংগ্রহ

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৮০ Time View

 প্রতিনিধি, গাইবান্ধা:

মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার প্রত্যয়ে গাইবান্ধায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা, নতুন সদস্য সংগ্রহ ও তহবিল সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে শহরের একটি স্থানীয় রেস্তোরাঁয় ‘টুগেদার ইন হিউম্যানিটি, টুগেদার ইন হোপ’ প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিট।

আন্তর্জাতিক সংস্থা আইএফআরসি ও সুইস রেড ক্রসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম, নির্বাহী সদস্য ডা. ফেরদৌস হোসেন মঞ্জু, শহিদুজ্জামান শহিদ,  অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, রেডক্রিসেন্ট এর জেলা কর্মকর্তা সাইদুর হাসান শাওন।

বক্তারা বলেন, আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং যেকোনো দুর্যোগে সবার আগে মানবিক সাড়া দেওয়াই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য। গাইবান্ধার পিছিয়ে পড়া ও দুর্যোগকবলিত মানুষের সহায়তায় মানবিক কাজের পরিধি বাড়াতে সমাজের বিত্তবান ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে নতুন আজীবন সদস্য অন্তর্ভুক্তি, শহরে মা ও শিশু হাসপাতাল স্থাপন, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক জোরদার এবং মানবিক সহায়তা তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় রেড ক্রিসেন্ট গাইবান্ধা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় রেড ক্রিসেন্টের আলোচনা সভা ও তহবিল সংগ্রহ

Update Time : ১২:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬