Dhaka ০৮:২০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

গাইবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আ’লীগ সভাপতি, পুলিশ সুপারসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

  • Reporter Name
  • Update Time : ১২:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ২৪৭ Time View

প্রতিনিধি, গাইবান্ধা:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আওয়ামী লীগ সভাপতি, তিনজন পুলিশ কর্মকর্তাসহ ১০ জনকে আসামি করে গাইবান্ধার আমলি আদালতে মামলা হয়েছে। সোমবার গাইবান্ধার আমলি আদালতে মামলাটি দায়ের করেন সুন্দরগঞ্জের বাসিন্দা গুলিবিদ্ধ ওয়াহেদুর রহমান।
আদালতের বিচারক মো. আব্দুল মতিন মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য গাইবান্ধার পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
বিবরণে বলা হয়, বাদী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিসামত হলদিয়া গ্রামের বাসিন্দা। তিনি গত ৪ জুলাই গাইবান্ধার পুলিশ সুপার অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ওই পথ দিয়ে গাইবান্ধা শহরে আসছিলেন। ওই সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের পাশ দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে হত্যার চেষ্টা করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। অথচ এ বিষয়ে তিনি কিছুই জানতেন না।
বাদী মামলায় বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর ওয়াহেদুর রহমান সুস্থ হয়ে গাইবান্ধার আদালতে আইনের আশ্রয় নিতে আসেন।
তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে গাইবান্ধার তৎকালীন পুলিশ সুপার মো কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, সদর থানার ওসি মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি মোজাম্মেল হক মন্ডল, যুবলীগ সভাপতি সরদার সাঈদ হাসান লোটন, যুবলীগ সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিব, ছাত্রলীগ সভাপতি আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা অনেকের নামে নামলা দায়ের করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা আ’লীগ সভাপতি, পুলিশ সুপারসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

Update Time : ১২:৩১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪