
ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কার্যালয় জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে জেলায় নির্বাচনী মাঠ ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে।
২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৭ জন। তারা হলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, জামায়াতে ইসলামীর মাজেদুর রহমান,স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, আরেফিন আজিজ সরদার, মোস্তফা মহসিন এবং জেএসডির আব্দুল মান্নান ও পরমানন্দ দাস।
৩০ গাইবান্ধা-২(সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬ জন প্রার্থী। প্রার্থীরা হলেন বিএনপি’র আনিসুজ্জামান খান বাবু,জামায়াতে ইসলামীর মো. আব্দুল করিম,জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার, সিপিবির মিহির কুমার ঘোষ,বাসদের আহসানুল হাবীব সাঈদ ও স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম মিয়া।
৩১ গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন। বিএনপির ডা.ময়নুল হাসান সাদিক,জামায়াতে ইসলামীর মাওলানা নজরুল ইসলাম লেবু,গণঅধিকার পরিষদের সবুজ মিয়া,ইনসানিয়াত বিপ্লবী বাংলাদেশের মোছাদ্দিকুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান।
৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৬ জন। তারা হলেন বিএনপির শামীম কায়ছার লিংকন, জামায়াতে ইসলামীর আব্দুর রহিম সরকার, জাতীয় পার্টির হুমাউন কবীর সরকার এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ আকন্দ,মোস্তাফিজার রহমান ও ফারুক কবির আহমেদ।
৩৩ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন। বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন বিএনপির ফারুক আলম সরকার, নাহিদুজ্জামান নিশাত, মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর আব্দুল ওয়ারেছ, বাসদের রাহেলা খাতুন,ওয়াকার্স পার্টির মাসুদার রহমান প্রধান, খেলাফত মজলিসের আবু ইউসুফ এবং স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদী বিদ্যুৎ ও সুজাউদৌলা সাজু।

Reporter Name 















