
স্টাফ রিপোর্টঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল শুক্রবার সন্ধ্যায় আব্দুল হাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড বিএনপি এই কাউন্সিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল এবং প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহবায়ক মো. শহিদুজ্জামান শহীদ।
৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শরিফুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও মঞ্জুরুল ইসলাম লিটনের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মোন্নাফ আলমগীর, আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ সহ বিএনপির নেতৃবৃন্দ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু।
কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শরিফুল ইসলাম সেলিম সভাপতি ও মঞ্জুরুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক এবং মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

Reporter Name 
























