Dhaka ০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার কথা জানালেন উপহাইকমিশনার গাইবান্ধায় ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ১৩ মাসের শিশু উদ্ধার, বাবাসহ গ্রেফতার ৪ মেসির শেষ ম্যাচ নিয়ে কী বললেন দি মারিয়া? ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির সাংগঠনিক সভা  জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা লোকালয়ে শিয়ালের হানা, শিশু-নারীসহ আহত ৯ জন বিশ্বব্যাংক, সরকার ও ডব্লিউএফপির প্রতিনিধিদলের জিইউকে এর প্রকল্প পরিদর্শন গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

গাইবান্ধা-৫: স্বাক্ষর জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করলেন বিএনপি প্রার্থী

  • Reporter Name
  • Update Time : ০১:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ভোটের ফলাফল শিটে আগে থেকে স্বাক্ষর নেওয়াসহ নানা অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারুক আলম। এসব অভিযোগ তুলে তিনি ওই আসনের ঘোষিত ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে ফারুক আলম দাবি করেন, ভোটগ্রহণের আগে থেকেই কারচুপির পরিকল্পনা করা হয়েছিল। ভুয়া ফলাফল শিট তৈরি ও স্বাক্ষরবিহীন শিট আদান-প্রদান করে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। এমনকি ভোটের আগেই ধানের শীষের পোলিং এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশ ও জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত দেখিয়ে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন।

সংবাদ সম্মেলনে ফারুক আলম এই ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। তিনি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা সাপেক্ষে ঘোষিত ফলাফল বাতিল এবং গাইবান্ধা-৫ আসনের সকল কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি জানান।

এ সময় সংবাদ সম্মেলনে সাঘাটা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মেধা ও স্বপ্নের পাশে গাইবান্ধায় শিক্ষাবৃত্তি ও কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

গাইবান্ধা-৫: স্বাক্ষর জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করলেন বিএনপি প্রার্থী

Update Time : ০১:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬