
গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৮ নং নাকাই ইউনিয়ন বি এন পি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সায়েম সভাপতি মালেক সম্পাদক ও সাদেক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ১৮ জুলাই/২০২৫ ইং শুক্রবার বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিরতিহীন ভাবে নাকাই ইউনিয়ন পরিষদের হলরুমে ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহন সম্পন্ন হয়। এতে ৪ শ ৪৯ জন কাউন্সিলরের মধ্যে ৪ শ ৪২ জন কাউন্সিলর তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে ৪ জন , সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন মোট ১২ জন প্রার্থী প্রতিদন্দিতা করেন। সভাপতি পদে আবু সায়েম সরকার (আনারস প্রতীকে) ২ শ ১৮ ভোট পেয়ে সভাপত নির্বচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি প্রার্থী ইউনিয়ন বি এন পি”র সাবেক সভাপতি ও চলতি আহবায়ক খন্দকার মোস্তাইন বিল্লা লুলু (ছাতা প্রতীকে) পেয়েছেন ১ শ ৬১ ভোট এবং মাহাফুজার রহমান মন্ডল ( মোটর সাইকেল প্রতীকে) পেয়েছেন ৪৮ ভোট। অপর সভাপতি পদ-প্রার্থী কাজী রায়হান কবির লিপন ( চেয়ার প্রতীক) নিয়ে ভোট গ্রহনের পূর্বেই ঘোষনা দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান।
সাধারণ সম্পাদক পদে আব্দুল মালেক প্রধান ( ফুটবল প্রতীক) নিয়ে সর্বোচ্চ ২ শ ৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি প্রার্থী ইউনিয়ন বি এন পি”র সাবেক সাধারণ সম্পাদক ও চলতি আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম আকন্দ ( দোয়াত কলম প্রতীকে) পেয়েছেন ১ শ ৫১ ভোট ও শাহীন ( খেঁজুর গাছ প্রতীকে) পেয়েছেন ৩২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে সাদেক আলী ( মাছ প্রতীকে) ১ শ ২২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি প্রার্থী আমিনুল ইসলাম ( তহিদুল) ( মোরগ প্রতীকে) পেয়েছেন ৯৫ ভোট, মাহাবুবর রহমান মাবুদ ( আম প্রতীকে) পেয়েছেন ৭৯ ভোট, গাজীউর রহমান ( কলস প্রতীকে) পেয়েছেন ৭৪ ভোট এবং রাশিদুল ইসলাম ( মোমবাতি প্রতীকে) ৬০ ভোট পেয়েছেন।
এ ছাড়াও সভাপতি পদের ১৫ টি সাধারণ সম্পাদক পদের ১১ টি এবং সাংগঠনিক সম্পাদক পদের ১২ টি ভোট ত্রুটির কারনে বাতিল করেছে প্রিজাইডিং অফিসার।
এ সময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বি এন পি’র যুগ্ন-সম্পাদক সানোয়ার হোসেন দিপু, সদস্য পৌ বি এন পি’র সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, পৌর যুব দলের আহবায়ক ময়েন উদ্দিন লিপন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ প্রমূখ।
এ ছাড়াও সম্পুন্ন নির্বাচন পর্যবেক্ষন করেন কেন্দ্রী বি এন পি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বি এন পি’র আহবায়ক ফারুক আহম্মেদ, জেলা বি এন পি’র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহম্মেদ।

Reporter Name 
























