Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

গোবিন্দগঞ্জে অবাধে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন বসতবাড়ী, ফসলী জমি ও রাস্তাঘাট হুমকির মুখে

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৭ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্যালো ও ড্রেজার দিয়ে অবাধে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন। ফলে হুমকির মুখে পরেছে বসতবাড়ী, ফসলীজমি ও রাস্তাঘাট। প্রশাসন নিরব।
উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বাঙালি নদী থেকে দিনে-রাতে বালু উত্তোলন ও বিপনন করছে এক শ্রেণীর অসাধু বালু দস্যুগণ। এতে এক দিকে যেমন দেখা দিয়েছে নদী ভাঙ্গন, নদীগর্ভে বিলিন হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ী। অপর দিকে এমপিথ্রি ও পাওয়ার ট্রলি দ্বারা বালু পরিবহনে হুমকির মুখে পড়েছে রাস্তাঘাট ও ব্রীজ।
ইউনিয়নের কুমিড়াডাঙ্গা,পান্তামারি, বামনহাজরার মজিদের ঘাট ব্রীজ ও দেওয়ানতলা ব্রীজের দুই ধারে বাঙালি নদী থেকে অন্তত ১৩টি স্পটে স্যালো মেশিন ও ড্রেজারদিয়ে স্থানীয় চিহ্নিত বালু দস্যূরা বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন করছে। এমপিথ্রি ও পাওয়ার ট্রলি দ্বারা সারাক্ষন বালু পরিবহনের ফলে প্রায়ই ঘটছে দুঘর্টনা।
ক্ষতিগ্রস্থরা স্থানীয় কয়েকজন ভুক্তভোগী জানান, ইউনিয়ন ভূমি সহকারী তহশীলদার এর নিকট অভিযোগ করেও পাচ্ছেন না কোন প্রতিকার। এ ছাড়াও উপজেলা ভুমি অফিসে অবগত করা হলেও প্রশাসনিক নিরবতায় প্রতিকার পাচ্ছেনা নদী পাড়ের ভুক্তভোগী লোকজন।
উল্লেখ্য বিগত কিছুদিন পূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমির হস্তক্ষেপে উপজেলার সাপমারার চক রহিমাপুর, ফুলবাড়ী কাটাখালি ও তালুকানুপুর ও কাটাবাড়ী এলাকায় ৩টি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হওয়ায় ওইসব এলাকায় বন্ধ হয়েছে বালু উত্তোলন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন,অবৈধ ভাবে বালু উত্তেলন ও পরিবহন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

গোবিন্দগঞ্জে অবাধে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহন বসতবাড়ী, ফসলী জমি ও রাস্তাঘাট হুমকির মুখে

Update Time : ০৯:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫