Dhaka ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

গোবিন্দগঞ্জে ইপিজেড কাজ শুরুর দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল 

  • Reporter Name
  • Update Time : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ১৬৪ Time View

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবীতে জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা আমীর  ডাঃ আব্দুর রহিম সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান ও উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইনের নেতৃত্বে  এক বিশাল মিছিল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পশ্চিম চার মাথায়স এক সমাবেশ উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত  হয়। এতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাইবান্ধা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, মশিউর রহমান উপজেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি ডাঃ আব্দুর রহিম সরকার বলেন, গোবিন্দগঞ্জবাসীর প্রাণের দাবী রংপুর ইপিজেড। ইপিজেড স্থাপনে প্রশাসনিক সকল প্রকার কাজ সম্পন্ন হলেও   একটি স্বার্থান্বেষী মহলের কারণে  আজো ইপিজেডের নির্মাণ কাজ আজো শুরু করা সম্ভব হয়নি। এ স্বার্থান্বেষী মহল গুটি কয়েক। তাদের কারণে ইপিজেড নির্মাণ দেরী হবে এটি গোবিন্দগঞ্জবাসী মেনে নেবে না। তিনি বলেন, ইপিজেড বাস্তবায়ন হলে দুই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সেই সাথে গোবিন্দগঞ্জ উপজেলার অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। ব্যবসা বানিজ্যের নুতন দিগন্ত শুরু হবে। তাই এসব সার্বিক সুবিধা থেকে বঞ্চিত করার কারো সুযোগ নেই।  কেউ যদি ইপিজেড নির্মাণে অবৈধ বাঁধা সৃষ্টি করে তাহলে গোবিন্দগঞ্জবাসী তা প্রতিহত করবে। ডাঃ রহিম বলেন, অবিলম্বে গোবিন্দগঞ্জে ইপিজেডের নির্মাণ কাজ শুরু করতে হবে। যারা অবৈধ ভাবে বাধা দেয়ার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন,রংপুর ইপিজেডের সাথে অন্যান্য ইপিজেড অনুমোদন পাওয়ার পর সেখানে কাজ শুরু হয়েছে। অথচ গোবিন্দগঞ্জে ইপিজেডের কাজ এখনো শুরু হয়নি। তাই অনতি বিলম্বে রংপুর ইপিজেডের কাজ শুরু করে গোবিন্দগঞ্জবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটাতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গোবিন্দগঞ্জে ইপিজেড কাজ শুরুর দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল 

Update Time : ১০:১৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫