Dhaka ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

গোবিন্দগঞ্জে গৃহবধুকে কুপিয়ে আহত করে ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৮:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১০৬ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামী বাড়িতে না থাকার সুযোগে রুপালী বেগম (২২) নামে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামের জাহিদ হোসেন রোববার সকালে তার বাবা জাহাঙ্গির আলম ও স্ত্রী রুপালী বেগমকে বাড়িতে রেখে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এই সুযোগে দুপুর আনুমানিক আড়াইটার দিকে পাশের বাড়ীর লম্পট তাজনুর রহমান ভগলু ওই বাড়িতে ঢুকে রুপালীর মাথায় কুপিয়ে আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। এ সময় ভগলু ওই গৃহবধুকে জোড়পূর্বক ধর্ষন করে বলে তার শ্বশুর জানায়। ঘটনাটি জাহাঙ্গির দেখে এগিয়ে আসলে ধর্ষক ভগলু ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। জাহাঙ্গিরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ভগলু সেখান থেকে পালিয়ে যায়। পরে লোকজন রুপালী ও তার শ্বশুর জাহাঙ্গিরকে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে রুপালীর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুুলিশ পাঠিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার বেলা সোয়া ৫টা) এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গোবিন্দগঞ্জে গৃহবধুকে কুপিয়ে আহত করে ধর্ষণের অভিযোগ

Update Time : ০৮:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫