Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

গোবিন্দগঞ্জে থানা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১১জনকে গ্রেপ্তার করেছে

  • Reporter Name
  • Update Time : ০৭:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ১৩৩ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনী ও থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার আসামী, নারী মাদক ব্যবসায়ী, হ্যাকার এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাত এবং রোববার সারাদিন যৌথ বাহিনী ও পুলিশ গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১১জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামের বাবু মিয়ার স্ত্রী নারী মাদক ব্যবসায়ী আশরাফী আক্তার ইতি (৩২), বিএনপি-জামায়াতের অফিস ভাংচুরের মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে জাহাঙ্গীর কবির রঞ্জু (৬৪) ও মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মমিনুল হক (৩৮), সাইবার অপরাধে জড়িত ৭টি মোবাইল ফোনসহ ৩ হ্যাকার উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রকি ইসলাম (২৭), চন্ডিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে একরামুল হক (২৮) ও দরবস্ত ইউনিয়নের সাবগাছি কালিকাপুর গ্রামের রজ্জব আলীর ছেলে মেনারুল ইসলাম (৩৮), নিয়মিত মামলার আসামী হরিরামপুর ইউনিয়নের পাখেরা গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে রাজু আহম্মেদ (৬০), মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আবুল কালাম (৫৭) ও খাজা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৬) এবং ওয়ারেন্টভুক্ত আসামী রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগা গ্রামের সাফি সরকারের ছেলে পারভেজ সরকার (৪০) ও চাঁদপুর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে জহুরুল হক (৪৫)।
বিভিন্ন মামলায় ১১জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম আমার দেশকে জানান, অপরাধ দমনে উপজেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীদেরকে রোববার সন্ধ্যায় আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গোবিন্দগঞ্জে থানা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১১জনকে গ্রেপ্তার করেছে

Update Time : ০৭:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫