Dhaka ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

গোবিন্দগঞ্জে পুলিশ ও র‌্যাবের অভিযানে ইউপি মেম্বরসহ ২জন গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ১৪৫ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাব ও পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদ শেখ (৩৩) ও যুবলীগ নেতা ইউপি মেম্বর মিন্টু মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা, র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ বালুয়াপাড়া গ্রামে আজল হকের চায়ের দোকানের সামনে থেকে ফরিদ শেখকে গ্রেফতার করে। সিপিসি-৩, গাইবান্ধা, র‌্যাব-১৩, রংপুর এর নায়েব সুবেদার নওশের আলী জানান, পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ফরিদ শেখ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ (বালুয়াপাড়া) গ্রামের শামছুল হকের ছেলে।
অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলা যুবলীগ নেতা কামারদহ ইউপি মেম্বর মিন্টু মিয়াকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ গ্রেফতার করেছে। গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।
২জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গোবিন্দগঞ্জে পুলিশ ও র‌্যাবের অভিযানে ইউপি মেম্বরসহ ২জন গ্রেফতার

Update Time : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫