Dhaka ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী?

গোবিন্দগঞ্জে বিএনপি নেতা সাবুর বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ১০১ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলায় নিজস্ব গুদামে মজুদকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা (৫.৮ মেট্রিক টন) চাল উদ্ধারের ঘটনায় নানা নাটকীয়তার পর অবশেষে থানায় মামলা দায়ের হয়েছে।
উপজেলার কামারদহ ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) সুকুমার রবিদাস বাদি হয়ে গ্রেপ্তারকৃত বিএনপি নেতা সাহাবুল ইসলাম সাবুর বিরুদ্ধে বুধবার সন্ধ্যার আগে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে, মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার হয়ে ৩০ ঘন্টা থানা হেফাজতে থাকার পর সাবুর বিরুদ্ধে মামলা হয়েছে- এ কথা জানার পরপরই তিনি হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
বিএনপি নেতা সাবু গ্রেপ্তার হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও থানায় মামলা দায়েরে বিলম্ব হওয়ার কারন জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, চাল উদ্ধার ও আটকের ঘটনায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় মামলা দেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার দুপুর পর্যন্ত তাদের কেউই থানায় লিখিত অভিযোগ দেয়নি। পরে উপজেলা নির্বাহি অফিসারের নির্দেশে কামারদহ ইউনিয়নের গ্রাম পুলিশ সুকুমার রবিদাস থানায় লিখিত এজাহার দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়- যার মামলা নং-১৫/২০২৫। হাসপাতালে পুলিশ পাহাড়ায় থাকা আসামী সাহাবুল ইসলাম সাবু সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে হাজির করা হবে বলেও তিনি জানান।
চাল উদ্ধারের ঘটনায় এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্রেপ্তারকৃত সাবুর বিরুদ্ধে কি কারনে মামলা নেয়া হলোনা- সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়, দিনভর চলে নানা আলোচনা -সমালোচনা। এর আগে সংগঠনবিরোধী কাজের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে সাহাবুল ইসলাম সাবুকে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৭ মে) সকালে জেলা বিএনপির সভাপতি ডা মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রসঙ্গত, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ মে) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বাজারে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান একটি গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা (৫৮ মেট্রিক টন) চাল ও খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩৪টি খালি বস্তা উদ্ধার করেন । এ সময় অবৈধভাবে চাল মজুদের অভিযোগে বিএনপি নেতা সাহাবুল ইসলাম সাবুকে গ্রেপ্তার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার

গোবিন্দগঞ্জে বিএনপি নেতা সাবুর বিরুদ্ধে মামলা

Update Time : ০৭:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫