
স্টাফ রিপোর্টঃ গাইবান্ধায় মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুজনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো আতিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭) ও আসাদুল ইসলাম (৩২)।
অপরদিকে খালাস প্রাপ্তরা হলেন শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম।
প্রসঙ্গত , গত ২০২১ সালের ১৬ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পেট্রোল পাম্পের সামনে ট্রাকে তল্লাশি করে র্যাব ১৩ গাইবান্ধা টিম। এসময় ট্রাকের কেবিনের ভেতর থেকে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করেন। পরে ট্রাকচালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস রায়ের সত্যতা নিশ্চিত করে স্থানীয় দৈনিক আজকের জনগণ বলেন , “সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। পরে বিচারক এ রায় দেন।”

Reporter Name 

























