Dhaka ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মৌসুমীকে রেখেই পূর্ণিমাকে বিয়ে, মাসুদকে গ্রামছাড়া করলো বিক্ষুব্ধ জনতা বদলগাছীতে শহীদ মিনার ভাঙা নিয়ে রহস্য যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিদের অংশগ্রহণ অনিশ্চিত

গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪শ’ ৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯শ’ বস্তা সরকারি ধানবীজ জব্দ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১২৪ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদন ছাড়াই সার বিক্রয়, অবৈধভাবে মজুদ ও ক্রয় রশিদ না থাকায় সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪শ’ ৩৪ বস্তা সার জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন দোকান থেকে ৬ হাজার ৯শ’ কেজি সরকারি ধান বীজও জব্দ করা হয়।
গত মঙ্গলবার (১লা জুলাই) রাতে গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: আসাদুজ্জামান।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারে বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বিভিন্ন দোকানে অভিযানে চালিয়ে ৪শ’ ৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯শ’ কেজি সরকারি ধান বীজ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত ব্যবসায়ীদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মো: ইনজামামুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন মো: ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: হাদিসুর রহমান, ওয়ারেন্ট অফিসার মো: রাকিবুল আলমসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং বীজে ভেজাল মিশিয়ে তা প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছিল বলে কৃষকদেও অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু

গোবিন্দগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ৪শ’ ৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯শ’ বস্তা সরকারি ধানবীজ জব্দ

Update Time : ০৬:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫