Dhaka ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকাকে পিটিয়ে হত্যার চেষ্টা থানায় অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • ১১৫ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার পথে তার ওপর আক্রমণ করা হয় বলে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার শিকার ডলি বেগম নামের ওই শিক্ষিকা উপজেলার বুড়াবুড়ি আজিতুল্লাহ সরকার উচ্চবিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
ওই শিক্ষিকার স্বামী পার্শ্ববতী পচারিয়া উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক(ভারঃ) মো: বেলাল উদ্দিন থানায় অভিযোগে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী কয়েকজন মিলে এ হত্যা চেষ্টা চালায়। কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামে তাদের বাড়ির পাশর্^বর্তী মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বের হওয়ার পরপরই এ আক্রমণ চালায় তারা। এ সময় মারপিটের পাশাপাশি তারা লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কারও লুটে নেয় ডলি বেগমের শরীর থেকে। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রাতেই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান প্রতিবেশীরা। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। খবর পেয়ে ঢাকা থেকে ফিরে শুক্রবার বিকেলে ৯ জনের নামোল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার আতাউল ইসলাম শুক্রবার সন্ধ্যায় অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকাকে পিটিয়ে হত্যার চেষ্টা থানায় অভিযোগ

Update Time : ০৮:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫