Dhaka ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

গোবিন্দগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১১২ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাদ্দাম উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা গ্রামের আফছার আলী ইদুর পুত্র। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
থানার মামলা সুত্রে জানা গেছে উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা উত্তরপাড়া গ্রামের মাজ্জু শেখের স্ত্রী শাপলা বেগম ফাঁসিতলা বাজারে ভাড়ার বাসায় দেড় মাস ধরে বসবাস করে আসছেন। গত ৯ মে বেলা আনুমানিক ২ টার দিকে শাক তোলার জন্য শাপলা বেগম বাড়ী বাইরে আসেন। এই সুযোগেখেলা করার সময় তার ৪ বছর ৬ মাস বয়সের শিশু কন্যার মুখ চেপে ধরে শাহাদাত হোসেন সাদ্দাম তার বাড়ীর একটি ঘরে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। রাতে শিশুটি অসুস্থ হয়ে পরলে পর দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শিশুটির অবস্থা আরো অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যপারে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গোবিন্দগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার

Update Time : ০৮:১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫