Dhaka ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে সমাবেশ: ২ দফা কর্মসূচি ঘোষণা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ রৌমারীতে বিজিবির অভিযানে প্রায় ২ হাজার পিস ইয়াবা জব্দ, আটক ১ বাড়ির আঙিনায় ১২ ফুট উচ্চতার গাঁজা গাছ, গ্রেপ্তার ১ হাসতে চায় রিহান, বাঁচতে চায় আরেকটু ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ২০ রৌমারীতে বিজিবির অভিযানে ১,৯৭৫ পিস ইয়াবাসহ আটক ১ মা আমি বেঁচে আছি: ইউক্রেনের বন্দী শিবির থেকে ভেসে এলে গাইবান্ধার রিমেলের কণ্ঠ পীরগঞ্জে পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ঘোড়াঘাটে পুলিশি হয়রানির প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

  • Reporter Name
  • Update Time : ০৭:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৬২ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ও চালককে মারধরের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। বুধবার বিকেল ৫টা থেকে ঘোড়াঘাট উপজেলার সীমানা সংলগ্ন শাহ ইসমাইল গাজীর মাজারের সামনে ট্রাক দিয়ে রাস্তা আটকে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে শত শত পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা যায়, বুধবার বিকেলে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ চারমাথা স্ট্যান্ডে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট মামুন এক ট্রাক চালকের কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে তর্কের এক পর্যায়ে ওই সার্জেন্ট ট্রাক চালক জাহাঙ্গীরের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হন।

এই ঘটনার জের ধরে ঘোড়াঘাট উপজেলার ২৪৫ ট্রাক শ্রমিক সংগঠন ও ১১৬৭ বাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে লাঞ্ছিত চালক জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঘোড়াঘাট সীমান্তে শাহ ইসমাইল গাজীর মাজারের সামনে সড়কে ট্রাক আড়াআড়ি করে রেখে যান চলাচল বন্ধ করে দেন।

শ্রমিক নেতারা ঘোষণা দিয়েছেন, অভিযুক্ত ট্রাফিক পুলিশের যথাযথ বিচার না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি থেকে সরে দাঁড়াবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: সরিয়ে নেয়া হয়েছে ৬০ হাজার মানুষকে, পুড়ে গেছে ৬শ’ স্থাপনা

ঘোড়াঘাটে পুলিশি হয়রানির প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

Update Time : ০৭:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬