Dhaka ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ নটর ডেম কলেজে সুযোগ পাওয়া শিক্ষার্থীদের গ্রীন ফিল্ড কলেজের অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ সাঘাটায় বসতবাড়িতে ৪ হাজার ৬০০ চারা বিতরণ পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার যুবক, হাসপাতালে ভর্তি সুন্দরগঞ্জে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে চিকিৎসাধীন ৪ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও সভাপতির বক্তব্য যুক্তরাজ্য সফরে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ শহীদ উজ জামান দৃষ্টিহীন শাকিলের স্বপ্নপূরণ, প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি ঠাকুরগাঁওয়ে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক খলিলুর সদস্য সচিব বদিউজ্জামান স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০২:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ২৪৯ Time View

পলাশবাড়ি ও ঘোড়াঘাট প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে যৌথ বাহিনীর সদস্যরা তার নিজ বাড়ি থেকে ছেলেকে আটক করা হয়। আটককৃত যুবক ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া এলাকার পান্না মিয়ার ছেলে। পেশায় সে একজন মাছ ব্যবসায়ী।
অভিযানকালে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে পিস্তল ও গুলি রাখার কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার উতই-সাগর গ্রামে তার ভগ্নিপতি জুয়েল মিয়া (৩০) এর বাড়ি থেকে ৯ মি.মি একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি খালি মদের বোতল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ বিষয়ে কথা হলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, সেনাবাহিনীর মধ্যপাড়া পাথর খনির অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি পলাশবাড়ী থানা পুলিশ এ অভিযানে অংশ নেয়। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের পরে কোন এক সময় সে অস্ত্রটি কিনেছে। তবে কেন, কোথা থেকে কিনেছে তা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানা যাবে। জুয়েল রানাকে যৌথ বাহিনীর সদস্যরা আমাদের থানায় হস্তান্তর করেন। জুয়েল রানার ভগ্নিপতি তার বাড়িতে পিস্তল রাখার বিষয়টি জানতেন না বলে তিনি তার জবানবন্দিতে জানিয়েছেন, এজন্য তাকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু ও তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় শিক্ষা দিবসে ছাত্র ইউনিয়নের মিছিল ও সমাবেশ

ঘোড়াঘাটে যৌথ বাহিনীর অভিযান অস্ত্রসহ যুবক আটক

Update Time : ০২:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪