Dhaka ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

চিলমারীতে ‘কুলা’ প্রতীকে ভুয়া এমপি প্রার্থীর প্রচারণা: বিভ্রান্তিতে ভোটাররা

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৫ Time View

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যেই কুড়িগ্রামের চিলমারীতে এক উদ্ভট ও বিভ্রান্তিকর ঘটনার জন্ম দিয়েছেন মো. দুদু জোদ্দার নামের এক ব্যক্তি। নির্বাচন কমিশনে কোনো মনোনয়নপত্র জমা না দিয়েই নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে ‘কুলা’ প্রতীকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। তার এমন কাণ্ডে নির্বাচনী মাঠে ভোটারদের মাঝে হাস্যরস ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চিলমারীর বিভিন্ন রাস্তার ধারে এবং মোড়ে মোড়ে দুদু জোদ্দারের ‘কুলা’ প্রতীকে ভোট চেয়ে পোস্টার সাঁটানো হয়েছে। অথচ উপজেলা নির্বাচন অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এই নামে কোনো প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েনি, এমনকি কোনো প্রতীকও বরাদ্দ দেওয়া হয়নি।

আসল ঘটনা ও নির্বাচন অফিসের ভাষ্য কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে বৈধ ঘোষিত ৭ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে বর্তমানে প্রচারণায় রয়েছেন। এর মাঝেই হঠাৎ আবির্ভাব ঘটে দুদু জোদ্দারের। তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে জোরেশোরে প্রচারণা শুরু করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, দুদু জোদ্দার সংসদ সদস্য পদে কোনো মনোনয়নপত্র সংগ্রহ বা দাখিল করেননি। এটি সম্পূর্ণ নিয়মবহির্ভূত কর্মকাণ্ড।

জানা গেছে, দুদু জোদ্দার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল নতুন আশ্রয়ন কেন্দ্র এলাকার ধনীয়া জোদ্দারের ছেলে। তবে নির্বাচনী বিভ্রান্তি সৃষ্টি তার জন্য নতুন কিছু নয়। এর আগেও তিনি ইউপি নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে ভুয়া প্রার্থিতা দাবি করেছিলেন। এমনকি উলিপুর পৌরসভার বাসিন্দা পরিচয় দিয়ে কুড়িগ্রাম-৩ আসনে ‘হেলিকপ্টার’ প্রতীকে ভুয়া প্রচারণা চালিয়ে তিনি এর আগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন।

প্রশাসনের পদক্ষেপ এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাই করে নির্বাচনী বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে অভিযুক্ত দুদু জোদ্দারের সঙ্গে মুঠোফোনে ও সরাসরি একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

চিলমারীতে ‘কুলা’ প্রতীকে ভুয়া এমপি প্রার্থীর প্রচারণা: বিভ্রান্তিতে ভোটাররা

Update Time : ১০:৩৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬