Dhaka ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

চিলমারী বন্দরের কাজ দ্রুত বাস্তবায়ন ও ফেরি চলাচলের দাবীতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৪:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • ৩৩৪ Time View

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
২০১৬ সালে ৭সেপ্টেম্বর তারিখে চিলমারী নদী বন্দর পুনঃচালুর ঘোষনা দেয়া হলেও অদ্যাবধি বন্দরের কোন কার্যক্রম দৃশ্যমান হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ঐতিহ্যবাহী চিলমারী নদী বন্দরের কাজ দ্রুত বাস্তবায়ন ও চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরুর দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১১টায় উপজেলার রমনা ঘাট এলাকায় মানববন্ধন শুরু হলে হাজার হাজার জনতা মানববন্ধনে অংশ নেয়।
রাস্তায় দুই ধারে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান শাহীন,দ্বিতীয় বঙ্গবন্ধু সেতু বাস্তবায়ন পরিষদ জাতীয় কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার সরকার,বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম হায়দার,যুবলীগ নেতা রেজাউল কবির খুসু,অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আকসেদ বেলাল, জিয়াউর রহমান জিয়া,মাইদুল ইসলাম প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ঐতিহ্যবাহী চিলমারী নদী বন্দরের কাজ দ্রুত বাস্তবায়ন ও চিলমারী-রৌমারী নৌ-পথে ফেরি চলাচল শুরুর দাবী জানিয়ে বক্তারা জানান,বন্দর চালু হলে বিভিন্ন দেশের সাথে নদী পথে যোগাযোগ উন্নত হওয়াসহ নৌ-পথে পণ্য আনা-নেয়ায় খরচ কমে যাবে। সেই সাথে দেশের সীমান্তবর্তি অবহেলিত এ জেলায় ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে এবং ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।চিলমারী-রৌমারী ফেরি চলাচল শুরু হলে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের দুরত্ব অনেকটাই কমে যাবে।বন্দরের কাজ দ্রুত বাস্তাবায়ন এবং ফেরি চলাচল শুরু না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালনের ঘোষনা দেন বক্তারা।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে চিলমারী নদী বন্দরের কাজ দ্রুত বাস্তবায়ন ও চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরুর দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

চিলমারী বন্দরের কাজ দ্রুত বাস্তবায়ন ও ফেরি চলাচলের দাবীতে মানববন্ধন

Update Time : ০৪:১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩