Dhaka ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

ছয়মাসের শিশুকন্যাকে বাঁচাতে বিত্তবানদের প্রতি পিতার আকুতি

  • Reporter Name
  • Update Time : ০৮:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১৪৯ Time View

গোবিন্দগঞ্জ সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লিতে জন্মলগ্ন থেকেই কঠিন রোগে আক্রান্ত এক শিশুকন্যার পিতা সন্তানের জীবন বাঁচাতে প্রশাসন সহ সবার সহযোগিতা চেয়ে আবেদন করেছেন। উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামের বাসিন্দা অসহায় ওই পিতার নাম মো: আল আমিন।
সম্প্রতি গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সন্তানের চিকিৎসার সাহায্যের জন্য লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি জানিয়েছেন, মাত্র ছয় মাস আগে জন্ম নেয়া তার শিশু কন্যা মোছা: আমাতুল্লা হাইড্রোক্যাফালাস নামক এক কঠিন রোগে আক্রান্ত হয়। ঢাকার পিজি হাসপাতালে অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা করেও সুস্থ হয়নি শিশুটি। চিকিৎসকরা পূনরায় অপারেশন করার পরামর্শ দিয়েছেন। কিন্তু নিম্নবিত্তের এই পিতা ইতোমধ্যে তার সমস্ত অর্থ ও সম্পদ খরচ করে ফেলেছেন সন্তানের চিকিৎসায়। বর্তমানে জীবন-মরণের সন্ধিক্ষণে দাঁড়ানো অসুস্থ সন্তানকে নিয়ে সম্পূর্ণরূপে কপর্দকশূণ্য অবস্থায় অসহায় দিন কাটাচ্ছেন পিতা আল আমিন। তিনি প্রশাসনের পাশাপাশি দেশের বিত্তবান সহৃদয় মানুষদের কাছে সন্তানের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা- মো: আল আমিন, তরফমনু, পারগয়ড়া, গুমানীগঞ্জ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। মোবাইল ফোন নং-০১৯০৮৩২৩৪২৭ (বিকাশ), ০১৭৭০৩১৬২৩৫ (নগদ)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ছয়মাসের শিশুকন্যাকে বাঁচাতে বিত্তবানদের প্রতি পিতার আকুতি

Update Time : ০৮:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫