Dhaka ১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

জাতীয় পার্টিকে কোন ক্রমেই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না- জি.এম কাদের

  • Reporter Name
  • Update Time : ০৯:১৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ২০৪ Time View
এম.এ জলিল রংপুর প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের বলেছেন, আমাদেরকে দাবিয়ে রাখা হবে, সেটা কি আপনারা মেনে নিবেন। সেভাবেই প্রস্তুতি নেন। সারাদেশের মানুষ যেন বুঝতে পারে জাতীয় পার্টি আছে, থাকবে এবং থাকবে। জাতীয় পার্টিকে কোন ক্রমেই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। সেজন্য প্রোগ্রাম করবেন, সরাসরি মাঠে থাকবেন।  যারাই বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করবেন। মানুষের মনে আমরা আছি এবং মানুষের মনে আমরা থাকবো।
রোববার (২৩শে মার্চ) সন্ধ্যায় মজিদা খাতুন মহিলা মহা বিদ্যালয়ে রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমার বিরুদ্ধে হয়রানিমূলক বিভিন্ন মামলা দেয়া হচ্ছে। রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। রংপুরের মানুষ শান্তিতে আছেনা। এখানে চাদাবাজি আছে, ট্রেন্ডারবাজি আছে, বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে মানুষকে, লুট করা হচ্ছে, বাড়ি ঘর দখল করা হচ্ছে, না কিছু করা হচ্ছে না। শান্তিতে আছে রংপুরের মানুষ। কারণ আমরা এখানে ছিলাম। সমস্ত দলের লোককে আমরা আশ্রয় দিয়ে ছিলাম। বিএনপি বিপদে পরলে আমরা আশ্রয় দিয়েছি, জামাত বিপদে পরলে আমরা আশ্রয় দিয়েছি। মানুষের সেবা করার চেষ্টা করেছি। আমরা শান্তির রাজনীতি করি। আমরা সহযোগিতার রাজনীতি করি। আমরা বন্ধুত্বেও রাজনীতি করি। আমরা ঘিন্নার রাজনীতি করিনা।
রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মাসুদ নবী মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলার যূগ্ম আহবায়ক মোঃ আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম।
রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মাসুদার রহমান মিলনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা রুহুল আমিন লিটন, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আনিছুর রহমান আনিস, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক মোঃ ফারুক হোসেন মন্ডলসহ জাতীয় পার্টি রংপুর জেলা, মহানগর ও রংপুর সদর উপজেলা অঙ্গ সগযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

জাতীয় পার্টিকে কোন ক্রমেই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না- জি.এম কাদের

Update Time : ০৯:১৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫