Dhaka ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

জামায়াতের সঙ্গে জোট করার বিষয়ে যা বললেন ফয়জুল করীম 

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
  • ২৯৩ Time View

সিটি করপোরেশনসহ প্রায় সব নির্বাচনে অংশ নিয়ে সাম্প্রতিক আলোচনায় আসে ইসলামী আন্দোলন। বিশেষ করে বরিশাল নির্বাচনে অংশ নেওয়ার পর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন নায়েবে আমির হামলার শিকার হন।

এর পর থেকে সরকার পতনের দাবিতে সোচ্চার হয়ে ওঠে দলটি। পাশাপাশি জাতীয় সরকারের অধীনে ছাড়া আর কোনো নির্বাচনে অংশ নেবে না ইসলামী দল বলে ঘোষণা দেয়। 

সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুফতি ফয়জুল করীম। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, গুঞ্জন উঠেছে ইসলামী দলগুলো এক জোট হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে। 

সেখানে জামায়াত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে মুফতি ফয়জুল করীম বলেন, সম্ভাবনা আছে। মূলত কথা হচ্ছে, আমরা রাস্তায় আন্দোলন করব। সেখানে কে থাকবে, আর কে থাকবে না— কীভাবে বলব? শীত এলে যেমন একসঙ্গে জোট হয়ে কম্বল ব্যবহার করে না। নিজে নিজে ব্যবহার করে। নিজেদের প্রয়োজনে করে। আন্দোলনের জন্য জোট যে জরুরি তা মনে করি না। 

তিনি আরও বলেন, নিজেদের প্রয়োজনে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করবে। এটাই আমার কথা। জামায়াত যদি আন্দোলনের প্রয়োজন মনে করে তা হলে আন্দোলনে আসবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

জামায়াতের সঙ্গে জোট করার বিষয়ে যা বললেন ফয়জুল করীম 

Update Time : ০৩:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩