Dhaka ০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

ঠাকুরগাঁও প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

  • Reporter Name
  • Update Time : ০৭:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৬১ Time View

আলমগীর হোসেন ঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্বামী খোরশেদ নিজেই তার স্ত্রী খুশবো বেগমকে (ছদ্মনাম) পরকীয়া প্রেমিক আনোয়ার হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছেন। এ ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খোরশেদ ও খুশবো দম্পতির একটি সন্তান রয়েছে, সে বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে।
স্থানীয়রা জানান, মিলনপুর গ্রামের বাসিন্দা নুর ইসলামের ছেলে খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন যে, তার স্ত্রী গোপনে একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে পরকীয়ার সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। তবে সরাসরি কোনো প্রমাণ পাননি তিনি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এ সময় এলাকাবাসী জড়ো হলে খোরশেদ তার স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন।
মিলনপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, খুশবো ও আনোয়ারের সম্পর্কের কথা গ্রামবাসীর অনেকেই জানে। তবে প্রমাণের অভাবে কিছু করা সম্ভব হয়নি। সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি নিজেই আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেন।
স্থানীয় বাসিন্দা মানিক হোসেন বলেন, খুশবো ও আনোয়ারের সম্পর্ক নিয়ে এলাকায় বহুবার সালিশ বসেছে। কিন্তু প্রমাণের অভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলেন এবং সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

Update Time : ০৭:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫