Dhaka ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিভে গেল ১৫ প্রাণ, নিহতরা সবাই রাজশাহীর যাত্রী

  • Reporter Name
  • Update Time : ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৫২ Time View

টাঙ্গাইল প্রতিনিধি:

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। নিহতরা সবাই ট্রাকের ওপর চড়ে ঈদ কাটাতে উত্তরবঙ্গের নিজ নিজ বাড়ি ফিরছিলেন।

আজ সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে রডের ওপর যাত্রী বোঝাই করে ট্রাকটি ঢাকার দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়।

তিনি আরও জানান, ট্রাকটি উল্টে যাওয়ায় ভারী রডের নিচে চাপা পড়েন যাত্রীরা। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি থেকে আহত অবস্থায় ৬ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিভে গেল ১৫ প্রাণ, নিহতরা সবাই রাজশাহীর যাত্রী

Update Time : ১১:৪৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬