Dhaka ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

বামনডাঙ্গায় অতিরিক্ত জেলা জজ এম এ আউয়াল সড়ক দুর্ঘঘটনায় নিহত

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৭৪ Time View

স্টাফ রিপোর্টার বামনডা্ঙ্গা থেকে:

গাইবান্ধার সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ আউয়াল সরকার (৫৫) নিহত হয়েছেন।

গত ২৪ মে রোববার রাত আনুমানিক ১০টার দিকে রংপুরগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত এম এ আউয়াল সরকার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলীর অষ্টম পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক ও কর্মজীবন সূত্রে জানা যায়, মরহুম এম এ আউয়াল সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অত্যন্ত সুনামের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ১৯৯৮ সালে সহকারী জজ হিসেবে তিনি তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তাঁর এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

বামনডাঙ্গায় অতিরিক্ত জেলা জজ এম এ আউয়াল সড়ক দুর্ঘঘটনায় নিহত

Update Time : ১২:১৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬