Dhaka ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা: দুই শিশু নিহত, আহত ২

  • Reporter Name
  • Update Time : ০৭:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৬৪ Time View

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুদের মাসহ দুই নারী।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিল শিশু দুটি।

নিহত দুই শিশু হলো—জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শামসুল হকের ছেলে আব্দুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার বারআরিয়া এলাকার আল আমিনের মেয়ে আরিফা (৪)। দুর্ঘটনায় গুরুতর আহত দুলালী ও ফরিদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে টানা বৃষ্টির কারণে মহাসড়কে দৃশ্যমানতা কম ছিল। এর মধ্যেই গোবিন্দগঞ্জ থেকে যাত্রী নিয়ে ভাদুরিয়ার দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা। পথে কানাগাড়ি বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয় এবং উল্টে যায়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক ও সহকারী (হেলপার) পালিয়ে গেছে। তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা: দুই শিশু নিহত, আহত ২

Update Time : ০৭:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬