Dhaka ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক সুন্দরগঞ্জে ৪ মিনিটে ৩ ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক তরুণ ও প্রবীণ ওলামায়ে কেরামের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসা, রোগীদের চরম ভোগান্তি এ কেমন অমানুষের দেশ!’: শিশুর নিরাপত্তা নিয়ে কাঠগড়ায় সমাজ ও রাষ্ট্র! উন্নত প্রযুক্তির নামে গ্রাহকের পকেট কাটছে বিদ্যুতের প্রিপেইড মিটার

দৈনিক আজকের জনগণের ডিজিটালযাত্রা শুরু

শুরু হলো দৈনিক আজকের জনগণ পত্রিকার ডিজিটালযাত্রা।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যন্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ডিজিটালযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন গাইবান্ধা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

দৈনিক আজকের জনগণ এর সম্পাদক-প্রকাশক ও গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আবদুস সালামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, সৈয়দ নূরুল আলম জাহাঙ্গীর, জিইউকে রেসিডন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, ‘সাংবাদিকতা হওয়া দরকার সত্য, বস্তুনিষ্ঠ ও মানুষের কল্যাণে। অনলাইনে ভুয়া এবং বিভ্রান্তিকর সংবাদের দৌরাত্ম্যে সাংবাদিকতার গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। পাঠকের আস্থা নষ্ট হচ্ছে। সংবাদিকতা হওয়া দরকার সত্য, বস্তুনিষ্ঠ এবং মানুৃষের কল্যাণে।’ আজকের জনগণ পত্রিকা পাঠক ও দর্শকদের কাছে যেন সেই আস্থা অর্জন করতে পারে সেই প্রত্যাশার কথাও ব্যক্ত করেন তিনি।

সভাপতির বক্তব্যে এম. আবদুস সালাম বলেন, ‘দৈনিক আজকের জনগণ আক্রমণাত্মক ও নীতি বিবর্জিত সাংবাদিকতাকে সব সময় নিরুৎসাহিত করে। সাংবাদিকতার ইথিকস মেনে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে আমরা সমাজের প্রকৃত চিত্র ইতবাচক দৃষ্টিকোন থেকে প্রকাশের জন্য কাজ করছি। কাউকে হেয় প্রতিপন্ন করা, অসম্মানজনক শব্দ/বাক্য ব্যবহারের পরিবর্তে আমরা রুচিশীল এবং গ্রহণযোগ্য শব্দ/বাক্য ব্যবহার করে সঠিক তথ্য তুলে ধরতে চাই।’

তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে দৈনিক আজকের জনগণ উত্তরজনপদের পাশাপাশি সারাদেশেও যেন ছড়িয়ে পড়ে সে লক্ষে আমরা কাজ শুরু করেছি। ডিডিটাল মাধ্যমে আমরা আগেও ছিলাম। তবে এবার নতুন উদ্যোমে বৃহৎ পরিসরে আমরা যাত্রা শুরু করলাম। ডিজিটাল ভার্সনের পাশাপাশি প্রিন্ট সংস্করণেও শীঘ্রই আমরা নতুন আঙ্গিকে যাত্রা শুরু করতে যাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজকের জনগণ এর সহযোগী সম্পাদক ও গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম মোঃ জান্নাতুন নূর, নির্বাহী সম্পাদক আফতাব হোসেন, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, আফরোজা লুনা, আলোকচিত্রী কুদ্দুস আলম প্রমূখ।

ডিজিটালযাত্রা উপলক্ষে দৈনিক আজকের জনগণ -এর বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রতিনিধের হাতে সম্প্রচার উপকরণ তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি।

এর আগে মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন দৈনিক আজকের জনগণ এর স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান হবি, গোবিন্দগঞ্জ প্রতিনিধ এবিএস লিটন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি আব্দুল ওয়াহিদ, সাঘাটা প্রতিনিধি আবু তাহের, পলাশবাড়ী প্রতিনিধি ফেরদৌস মিয়া প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গাইবান্ধায় স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৭৬০টি গাছের চারা বিতরণ

দৈনিক আজকের জনগণের ডিজিটালযাত্রা শুরু

Update Time : ১১:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬