Dhaka ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নওগাঁয় মাদকাসক্ত হয়ে বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

  • Reporter Name
  • Update Time : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৬০ Time View
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় মাদকাসক্ত হয়ে মারধরে রিকশাচালক বাবাকে হত্যার ঘটনায় সন্তান সুমনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৮ জুলাই) রাতে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় শহরের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত সোমবার (০৬ জুলাই) নিজ কক্ষে মাদকাসক্ত হয়ে বাবা মাহাতাব সরকারকে (৬২) মারধর করে হত্যা করে সুমন ৷
বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সুমন শহরের বনানী পাড়া এলাকার বাসিন্দা এবং নিহত মাহতাব সরকারের ছেলে।
পুলিশ এবং নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছেলে সুমন গত কয়েক বছর আগে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো। মাদকাসক্তের কারণে গত এক বছর আগে সুমনকে রেখে তার স্ত্রী সুমা ঢাকায় পোশাক কারখানায় চলে যায়। কয়েকদিন আগে সুমা বাড়িতে আসে। আবারও ঝগড়া হয়। সুমন রাগ করে রোববার (০৫ জুলাই) রাত ১২ টার দিকে তার বাবার কাছে শুয়ে পড়ে। সুমনের ঘুম আসছিলো না দেখে বাবা মহাতাব সরকার দোয়া পড়ে তার ছেলে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এ নিয়ে আরো রেগে যায় সুমন। এক পর্যায়ে তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে নিয়ে এসে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে মারা যান। পরে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে সুমন পালিয়ে যায়। পরে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার দৃষ্টিতে আসার সঙ্গে সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকে আসামী গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়। তারা একটি বিশেষ টিম গঠন করে অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এবং বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে শহরের সুলতানপুর এলাকা থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সুমনকে গ্রেপ্তার করা হয়। সকল প্রকার অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বদাই তৎপর রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি

নওগাঁয় মাদকাসক্ত হয়ে বাবাকে খুন, ছেলে গ্রেপ্তার 

Update Time : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬