Dhaka ০৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৫০ Time View

গাইবান্ধা প্রতিনিধি: ‎’নজরুল বর্ষ’ উপলক্ষে গাইবান্ধায় শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগষ্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহরের স্বাধীনতা প্রাঙ্গনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান।

‎অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ সরকার, সিভিল সার্জন ডাক্তার রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব ও জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান।

‎এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।  এ সময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, কবিতা ও সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাজের মানবিক চেতনা, সাম্য ও মানবতার প্রতীক।

‎নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। শেষে কাজী নজরুল ইসলামের রচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।

‎১লা সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ-নাত-ইসলামী গান-গজল, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

নজরুল বর্ষের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

Update Time : ০৫:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬