
গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন (Håkon Arald Gulbrandsen) মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তাঁর স্ত্রী ও নরওয়ে দূতাবাসের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে ছিলেন।
রাষ্ট্রদূত ও প্রতিনিধিদল GUK-এর প্রধান কার্যালয়ে পৌঁছালে সংস্থা পরিচালিত স্কুলের শিক্ষার্থীরা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তাঁদের স্বাগত জানায়।
পরে রাষ্ট্রদূত নরওয়েভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্ট্রোমে ফাউন্ডেশনের অর্থায়নে সাঘাটা উপজেলায় GUK বাস্তবায়িত Socio-Economic Empowerment with Dignity and Sustainability (SEEDS) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। SEEDS প্রকল্পটি গাইবান্ধা, কুড়িগ্রাম ও রংপুর জেলায় সুবিধাবঞ্চিত শিশু-কিশোর ও পরিবারের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত সাঘাটার বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের Child Club ঘুরে দেখেন। সেখানে তিনি শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। Child Club-এর মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পিছিয়ে পড়া এবং ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের অতিরিক্ত শিক্ষা সহায়তা দেওয়া হয়, যাতে তাদের শিখনফল উন্নত হয় এবং তারা বিদ্যালয়ে টিকে থাকতে পারে।
এরপর তিনি একটি Shonglap (Adolescent) Centre পরিদর্শন করেন এবং কিশোর-কিশোরী ও Shonglap Support Team-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ কার্যক্রমের মাধ্যমে কিশোর-কিশোরীদের নেতৃত্ব ও জীবনদক্ষতা বৃদ্ধি, সামাজিক সমস্যা চিহ্নিত ও সমাধানের সক্ষমতা এবং নিজেদের মতামত ও অধিকার তুলে ধরার দক্ষতা গড়ে তোলা হয়।
রাষ্ট্রদূত বেলতৈলের একটি Bridge School-ও পরিদর্শন করেন এবং School Management Committee (SMC)-এর সদস্যদের সঙ্গে আলোচনা করেন। Bridge School-এর মাধ্যমে বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের চিহ্নিত করে এক বছরের শিক্ষা সহায়তা দেওয়া হয় এবং পরবর্তীতে তাদের মূলধারার প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়।
দুপুরে GUK Guest House-এ মধ্যাহ্নভোজ ও বিরতির পর রাষ্ট্রদূত GUK-IET-এর Technical and Vocational Education and Training (TVET) Centre পরিদর্শন করেন। সেখানে তিনি কারিগরি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে বিকেলে তিনি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে গাইবান্ধা ত্যাগ করেন।
নরওয়ের রাষ্ট্রদূতের এ সফরের মাধ্যমে গাইবান্ধার সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের শিক্ষা, নেতৃত্ব বিকাশ, সামাজিক ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়নে GUK ও স্ট্রোমে ফাউন্ডেশনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি প্রকল্পের অংশগ্রহণকারীদের অভিজ্ঞতাও সরাসরি জানেন তিনি।

Reporter Name 


















