Dhaka ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত

নামাজ শেষে মসজিদে রক্তাক্ত, চার দিন পর হাসপাতালে থামল জীবন

  • Reporter Name
  • Update Time : ০২:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৮৫ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জেরে মসজিদের ভেতরে হাঁসুয়ার কোপে গুরুতর আহত মামুনুর রশিদ মামুন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মামুনুর রশিদ মামুন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মকছেদ আলী ওরফে কটার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) ভোরে ফজরের নামাজের সময় শামুকখোল গ্রামের একটি মসজিদে এ ঘটনা ঘটে। নামাজ শেষে মসজিদের ভেতরে থাকা মামুনুর রশিদের ওপর হাঁসুয়া নিয়ে অতর্কিত হামলা চালান একই গ্রামের মৃত ফারাতুল্লাহ শাহের ছেলে ইসমাইল হোসেন। এ সময় তাঁকে মাথার পেছনসহ শরীরের বিভিন্ন স্থানে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মামুনুর রশিদকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা সেকেন্দার আলী বলেন, ফজরের নামাজ চলাকালে ইসমাইল হোসেন হাঁসুয়া হাতে মসজিদের বাইরে অবস্থান করছিলেন। নামাজ শেষ হওয়ার পর তিনি মসজিদের ভেতরে ঢুকে মামুনুর রশিদের ওপর হামলা চালান। হাঁসুয়ার আঘাতে গুরুতর আহত হওয়ার পর ইসমাইল সেখান থেকে পালিয়ে যান। পারিবারিক বিরোধের জেরে এর আগেও ইসমাইল একাধিকবার মামুনুর রশিদকে হত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেন তিনি। ইসমাইল মাদকাসক্ত বলেও দাবি করেন স্থানীয় ওই বাসিন্দা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ঘটনার খবর পেয়ে শনিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মামুনুর রশিদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মেহেরা বেগম বাদী হয়ে একজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে মামলার আসামি ইসমাইল হোসেন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম

নামাজ শেষে মসজিদে রক্তাক্ত, চার দিন পর হাসপাতালে থামল জীবন

Update Time : ০২:৫৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬