Dhaka ০৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

নুরু-মুক্তির শাস্তির দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • ১০৪০ Time View

প্রতিনিধি গাইবান্ধা
সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া “নুরু-মুক্তি” প্রতারকদের দৃষ্টান্তমুলক শাস্তি ও টাকা উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে গতকাল বুধবার ভুক্তভোগী অসহায় দরিদ্র পরিবারসমুহ ও গাইবান্ধা নারীমুক্তি কেন্দ্র জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল জেলা শহরের ১নং রেলগেটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবারের সদস্য রহিমা খাতুনের সভাপতিত্বে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি সুভাসিনী দেবী, সাধারণ স¤পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, রাহেলা সিদ্দিকাও ভুক্তভোগীদের পক্ষে শিল্পী বেগম, শাহীন মিয়া, আমিনা বেগম, ফিরোজা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সদর উপজেলা পরিষদের পিয়ন নুরল ইসলাম নুরু ও তার সহযোগী মুক্তি বেগম বয়স্ক, বিধবা, চিকিৎসা,পুষ্টি, কর্মসৃজন প্রকল্পসহ নানা বিষয়ে ভাতা দেয়ার কথা বলে গরীব অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এসব গরীব মানুষরা মহাজনি ঋণ, এনজিও থেকে ঋন নিয়ে টাকা দিয়েছে।ফলে এসব ঋন শোধ করতে না পেরে তারা সামাজিকভাবে হেনস্থা, অপমান, আর্থিক, মানষিক ও শারীরিকভাবে বিপর্যস্তের শিকার হচ্ছে। অথচ সমাজ সেবা অফিসের নামে ভুয়া পাশবই, প্রতিবন্ধী কার্ড তৈরি করে বিতরণ করে প্রশাসনের নাকের ডগায়। ফলে সবর্ত্রই চলছে লুটপাটের রাজত্ব। এসবের এসবের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি গত বছর মামলা করা হলে আসামি মুক্তি বেগম জেল হাজতে রয়েছে এবং ১নং আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। বক্তারা আরও বলেন, অবিলম্বে নুরুকে গ্রেফতার করে দৃষ্টামুলক শাস্তি ও টাকা উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

নুরু-মুক্তির শাস্তির দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ

Update Time : ০৪:৪৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩