
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাদা: গাইবান্ধার পলাশবাড়ী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ অভিযানে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক পলাশ আহমেদ(৩৫) এবং উপজেলা জামায়াতের রোকন গোলজার রহমান (৩৪)। তারা এজাহারভুক্ত যথাক্রমে ১ নম্বর ও ৪ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
এর আগে একই ঘটনায় পলাশবাড়ী পৌর জামায়াতের ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি কানন এবং মিজানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Reporter Name 














