Dhaka ০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভা উপলক্ষে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিং ৭ ধাপে ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর: প্রথম ধাপে ভোট ৮০ উপজেলার ইউনিয়নে গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ?

পলাশবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদন্ডসহ জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৮:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • ১৩৭ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক বিরোধী এক অভিযানে ৩ মাদক সেবন ও সংরক্ষণের দায়ে কারাদন্ডসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৯ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার। অভিযান কালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তফা জামান ও উপ-পরিদর্শক জুয়েল ইসলাম, সহকারি উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ পুলিশ টীম পৃথক ভাবে তিনটি অভিযান পরিচালনা করেন।
উপজেলার হোসেনপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আব্দুস সোবাহান মন্ডলের ছেলে জাহাঙ্গীর মন্ডল (৪২), একই গ্রামের করতোয়াপাড়ার আজিমুদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৪০) ও গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি গ্রামের মুসা মন্ডলের ছেলে মোহাম্মদ নুহ মন্ডলকে (৪০) মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে আটক করা হয়।
পরে আটককৃতদের সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
এসময় বিজ্ঞ বিচারক মাদক সেবন ও সংরক্ষণের দায়ে জাহাঙ্গীর মন্ডল ও নুহ মন্ডল উভয়ের ৩ মাস এবং মাসুদ মিয়াকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড ছাড়াও জাহাঙ্গীরের ২ হাজার টাকা এবং মাসুদ ও নুহ মিয়ার ৫০ টাকা করে জরিমানা আদায়ের রায় ঘোষণা করেন। বিচারকি রায় শেষে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

নটর ডেম ও সেন্ট যোসেফে পলাশবাড়ী গ্রীন ফিল্ড স্কুলের ৭ শিক্ষার্থীর ভর্তির সুযোগ

পলাশবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদন্ডসহ জরিমানা

Update Time : ০৮:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫