Dhaka ১১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা

পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ি বেষ্টিত সংযোগ সড়কের সবকটিই যেন দুর্গম গিরিপথ

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৬০ Time View

পলাশবাড়ী সংবাদদাতা ঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের ব্যস্ততম জনতাব্যাংক থেকে কালীবাড়ী বাজার রোড ছাড়াও সব’কটি সড়কেরই বেহাল দশা-চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই অসহনীয় কর্দমাক্ত হয়ে চলাচলে যেন দুরূহ হয়ে উঠেছে। শুধু এই একটি সড়কই নয়। খোদ শহরের প্রধান বাজার কালীবাড়ী বেষ্টিত ইদিলপুর সড়ক, তিনমাথা সড়ক, টিনপট্টি ও রংপুর বাসস্ট্যান্ড থেকে কালীবাড়ী বাজারসহ ৫টি সংযোগ সড়কেরই চরম বেহাল দশা। কাদা পানিতে টইটম্বুর।
পথচারীদের অনুশোচনা, দুঃখ-কষ্ট-দুর্দশা ও অধ্বগতির যেন শেষ নেই। পথচারীরা হরহামেশাই আক্ষেপ নিয়ে বলাবলি করছেন ‘এইটা কথা হলো- এইটা কি মেনে নেয়া যায় বাপ’। কোনো উপায় নেই জবাবদিহিতা যেন শূন্য। কার খবর কে রাখে-কার ব্যথাইবা কে বোঝে! তদুপরি সার্বজনীন জনপথ বলে কথা। সব’কটি পথই বেজায় নাজুক হয়ে পড়েছে। এমন দুর্বিষহ অবস্থা যা ভাষায় বর্ণনা করা দুরূহ। যা কেবল ভুক্তভোগীরাই বুঝেন। তবুও থেমে নেই সকাল থেকে রাত-রাত গড়িয়ে পুরো ২৪ ঘন্টাই অসংখ্য-অগণিত জনমানুষের পদচারণার ঢল। পথগুলো যেন মরণফাঁদে বিপর্যস্ত হয়ে পড়েছে। এক-একটি পথ যেন দুর্গম গিরিপথ হয়ে উঠেছে। ভূক্তভোগী জনগোষ্ঠীর আর্তনাদ-আহাজারির যেন কোনো শেষ নেই।বিভিন্ন শ্রেনি-পেশার ভুক্তভোগী মহলের জোরালো দাবী এমন পরিস্থিতির স্থায়ী উন্নয়নসহ সার্বিক নাগরিক সেবা তরান্বিত করতে পলাশবাড়ী পৌর প্রশাসকের মানবিক হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ি বেষ্টিত সংযোগ সড়কের সবকটিই যেন দুর্গম গিরিপথ

Update Time : ১০:৪৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫