Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর নলকূপ আছে, পানি নেই দ্বন্দ্বে বিপর্যস্ত নওগাঁর হাজারো কৃষক ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি সাঘাটা উপজেলা বিএনপি’র সাথে এমপি মমতাজের মতবিনিময় সভা পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি: শতাধিক প্রাণহানি, ভারী বৃষ্টির সতর্কতা নিষিদ্ধ নেইমার: গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামছে সান্তোস পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি: ধর্মীয় স্থাপনায় হামলায় বিশ্বজুড়ে উদ্বেগ, শান্তির আহ্বান গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের সংবাদ সম্মেলন: জমি বিক্রি ও স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদ আজ কিংবদন্তি লোকসংগীত শিল্পী আবদুল আলীমের জন্মদিন ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি ইরানের

পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ১৩৪ Time View

পলাশবাড়ী সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বাদ এশা পৌরশহরের গিরিধারীপুর বায়তুল কারীম জামে মসজিদ প্রাঙ্গণে এ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতে ইসলামীর আমীর মাও. মোহাম্মদ ইয়াহিয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ (অব.) মো. নজরুল ইসলাম লেবু মাওলানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের আস্থার প্রতীক। আমরা জনগণের জান-মাল রক্ষাসহ ধর্মীয় মূল্যবোধ এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। জনগণ পরিবর্তন চায়, ইনশাআল্লাহ আমরা ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম করার লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় এগিয়ে যাব।”
তিনি আরো বলেন, “বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও দূর্ণীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। জনগণ যদি আমাদের সুযোগ দেয় তাহলে আমরা উন্নয়ন-শান্তি ও ন্যায়ের পতাকা উড্ডীন করব।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার নির্বাচনী কমিটির পরিচালক মাও. আব্দুল মজিদ আকন্দ, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাও. একরামুল হক, বায়তুল কারীম জামে মসজিদ সভাপতি আহসানুল করিম জিন্নু, আদর্শ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ইউনুছ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপজেলা ও পৌর জামায়াত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। সভা শেষে উপস্থিত নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ইমদাদুল হক মিলনকে পেয়ে উচ্ছ্বাসে মাতলো একঝাঁক শিশু-কিশোর

পলাশবাড়ী পৌর জামায়াতের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫