Dhaka ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত

ফুলছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৪:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১০৮ Time View

ফুলছড়ি সংবাদদাতাঃ “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম তানভীর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আঁখি সরকার, ফুলছড়ি থানার এসআই আয়নাল হক প্রমুখ। সভায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ সুস্থ জীবনযাপনের ভিত্তি। পুষ্টির অভাব শরীর ও মনের বিকাশে বাধা সৃষ্টি করে। তাই শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা এবং সকল বয়সী মানুষের জন্য সুষম খাদ্য নিশ্চিত করা জরুরি। কিশোর-কিশোরী, শিশু ও মা-বোনদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। পাশাপাশি সরকারি নীতিমালা ও পরিকল্পনা সম্পর্কে জনগণের মাঝে প্রচার জোরদার করতে হবে। বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধিতে এর ভূমিকা তুলে ধরেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম

ফুলছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

Update Time : ০৪:৫১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫