Dhaka ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার মেঘদূতের বর্ষার আয়োজন: আজ শ্রাবণের আমন্ত্রণে  জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ  পর্নোগ্রাফির অভিযোগে গেবিন্দগঞ্জে নারীসহ ৪ জন গ্রেপ্তার পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার

বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের প্রাণহানি! খবর শুনে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৯৬ Time View

নওগাঁ সংবাদদাতা: নওগাঁর বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় উম্মে কুলসুম নামে এক শিক্ষকের প্রাণহানির ঘটনা ঘটেছে এবং একইসাথে মমতাজ বেগম নামে আরো এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার খবর শুনে হার্ট অ্যাটাক করে তাসনিম আরা নামে এক শিক্ষার্থী মারা গেছেন।

আজ (মঙ্গলবার, ১৯ মে)  দুপুরে এই মর্মান্তি ঘটনা ঘটে। নিহত উম্মে কুলসুম ও আহত মমতাজ বেগম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

উম্মে কুলসুমের বাড়ি বদলগাছী উপজেলার পুরাতন ব্রীজ এলাকায় এবং মমতাজের বাড়ি গোরশাহী গ্রামে।

অপরদিকে নিহত শিক্ষার্থী তাসনিম আরা (১৪) বদলগাছী লাবণ্য প্রভা বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরী মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয় ছুটির পর একটি সিএনজি যোগে উম্মে কুলসুম এবং মমতাজ বেগম বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহ করতে এক সাথে মহাদেবপুর যাচ্ছিলেন। পথে বদলগাছী-মাতাজি সড়কে চাকরাইল বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই (বঙা) মেশিনের সাথে তাদের সিএনজি’র মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তারা দু’জনেই গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। আহত মমতাজ বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার খবর বিদ্যালয়ে পৌছালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম আরা হ্যার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামিম ইয়াসার বলেন, শিক্ষক উম্মে কুলসুমকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। সড়ক দূর্ঘটনার সময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিলেন।
তিনি আরো বলেন- শিক্ষার্থী তাসনিম আরাকে হাসপাতালে দুপুর ২টার দিকে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে আকস্মিক তীব্র মানসিক ধাক্কায় মস্তিষ্কে রক্ত চলাচল ব্যহত হওয়ায় বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

লাবণ্য প্রভা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষক উম্মে কুলসুম এবং ছাত্রী তাসনিম আরার মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমন মর্মান্তিক ঘটনা আমাদের বাকরুদ্ধ করেছে।

এ বিষয়ে বদলগাছী থানার পরিদর্শক রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত সিএনজি এবং ধানমাড়াই করা বঙা মেশিন জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর সিএনজি ও বঙা চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কোরআন অবমাননার দায়ে সাদুল্লাপুরে আবু হানিফ নামে এক যুবক গ্রেপ্তার

বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় শিক্ষকের প্রাণহানি! খবর শুনে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু

Update Time : ০৪:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬