Dhaka ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০ গাইবান্ধায় সংঘাত সংবেদনশীলতা ও দ্বন্দ্ব নিরসনে চার দিনের কর্মশালা শুরু ঢাকা-রংপুর লংমার্চ: পলাশবাড়ীর পথসভা সফল করতে গাইবান্ধায় প্রস্তুতি সভা বাণিজ্য মেলাকে ঘিরে এনসিপির প্রস্তাবকে আমলে নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সাথে ধর্ম প্রতিমন্ত্রীর মত বিনিময় উত্তরসংযোগ: নদীর দুই পাড় আর একটি অপেক্ষার গল্প গাইবান্ধায় মশাবাহিত রোগ প্রতিরোধ কমিটির সমন্বয় সভা গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও মেয়ে আহত ১০ মাস বিচারকহীন সাদুল্লাপুর সহকারী জজ আদালত, ঝুলে আছে প্রায় ৪ হাজার মামলা ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

বিয়ের পরদিনই মিলল স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ

  • Reporter Name
  • Update Time : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৭৫ Time View

স্টাফ রিপোর্টার: ​গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের মাত্র এক দিনের মাথায় আবু সালেম প্রধান (২৯) নামে এক স্কুলশিক্ষকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​নিহত আবু সালেম উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্য মিরুপাড়া গ্রামের ইসাহাক আলী প্রধানের ছেলে। তিনি কাটাখালী বালুয়াহাটে অবস্থিত ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার পারিবারিকভাবে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা মালেকাবাদ গ্রামের আয়েজ উদ্দিন প্রধানের মেয়ে শিমুলী আক্তারের (২৪) সঙ্গে আবু সালেমের বিয়ে হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বালুয়া বাজারে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু সন্ধ্যা নেমে এলেও তিনি বাড়ি ফিরে না আসায় নববিবাহিত স্ত্রী ও বাবাসহ পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। রাতভর আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।

​শুক্রবার জুমার নামাজের পর আনুমানিক সোয়া ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন গোবিন্দগঞ্জের কাটাখালি ব্রিজের দক্ষিণ পাশে হাওয়াখানা এলাকায় একটি কলাবাগানের ভেতরের ইউক্যালিপটাস গাছে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহের গলায় লুঙ্গি প্যাঁচানো ছিল এবং পরনে ছিল গ্যাবার্ডিন প্যান্ট ও হাফহাতা গেঞ্জি। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

​খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

​নিহতের পরিবারের দাবি, আবু সালেমকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে নিতে লাশ গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

​গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

বিয়ের পরদিনই মিলল স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ

Update Time : ১১:৪৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬