Dhaka ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সাঘাটায় বিদেশে পাঠানোর নামে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! সংবাদ সম্মেলনে বিচার দাবি লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় থাকবে: এমপি মমতাজ আলো আড়াই বছর ধরে আটকে গাইবান্ধার ৯ সেতুর কাজ, ব্যয় বৃদ্ধির আশঙ্কায় দুর্ভোগে মানুষ ধ্বংস আর মৃত্যুর মাঝেও ফুটবলকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে ফিলিস্তিনিরা গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সাথে র‍্যাবের মতবিনিময় সভা অভিভাবকের উদাসীনতাই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী? এবার সয়াবিন তেলে মিলল বিপুল পরিমাণ মাইক্রোপ্লাস্টিক

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩২৩ Time View

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযাগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজুওয়ানুল হক বিপ্লব সহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরো চার’শ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ গ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এনামুল হক বাদী হয়ে পীরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগষ্ট পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচী বাঞ্চাল করতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিটলার হক, কুশারীগাঁও গ্রামের শাহজান আলী, মিঠুন আলী, হাসান আলী, আব্দুল হাকিম, মোহাম্মদ রাসেল, হুমায়ুন কবির ও আব্দুল খালেক সহ অজ্ঞাতনামা তিন থেকে চার’শ জন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। এ সময় অসংখ্য ছাত্র জনতাকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাসও সৃষ্টি করেন হামলাকারীরা। এ সময় মামলার বাদী এনামুল হকও হামলার শিকার হন। ঘটনার ৬ মাস পর গত ১০ ফ্রেবুয়ারী পীরগঞ্জ থানায় মামলা করেছেন তিনি।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ৪ আগষ্টে দলবদ্ধ হয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে থানায় দন্ড বিধি এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩ ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা পীরগঞ্জে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ ৪শ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ০৮:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫