Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকীতে ভাওয়াইয়া আসর: ও মোর কালারে কালা পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১১ ও হাম উপসর্গে ৭ জনের মৃত্যু দিনাজপুরকে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে: সমাজকল্যাণ মন্ত্রী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা জিডি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শহীদ মিনার ভাঙচুর, অভিযুক্ত প্রশিক্ষক পলাতক তরুণদের সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা

মাছ ধরতে গিয়ে ভারতের বিএসএফ’র হাতে আটক ৭ বাংলাদেশী জেলে

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ১১৭ Time View

চিলমারী(কুড়িগ্রাম) সংবাদদাতাঃ ভারতে মাছ ধরতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় হাজতে ৬মাস ধরে আটক রয়েছেন কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার ৭জেলে। রাজিবপুর উপজেলাধীন জিঞ্জিরাম নদী হয়ে নদী পথে ভারতের ভেতরে মাছ ধরতে গিয়ে গত বছরের ৪নভেম্বর তারিখে বিএসএফ’র হাতে আটক হয় তারা। দীর্ঘদিন বাড়ী না ফেরায় উৎকন্ঠায় মানবেতর জীবন যাপন করছে ও সাত বন্দির পরিবার। দীর্ঘদিন না জানলেও সম্প্রতি এক গোপন মাধ্যমে তাদের আমপাতি থানায় আটক থাকার কথা জানা যায়।
জানা গেছে,কুড়িগ্রাম জেলার চিলমারী,রৌমারী ও রাজিবপুর উপজেলা মিলে মোট ৭জন জেলে গত বছরের ৩নভেম্বর তারিখে রাজীবপুর উপজেলার জিঞ্জিরাম নদী হয়ে নদী পথে ভারতে অংশে প্রবেশ করে। এসময় অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ তাদের আটক করে হাজতে দেয়। দীর্ঘদিন তাদের খোঁজ না থাকায় ওই ৭জেলের পরিবার পরিজন দিন-রাত উৎকন্ঠা নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছে।
সম্প্রতি ভারতের আমপাতি জেলার মাহিন্দগঞ্জ থানার তুরা মেঘালয় এলাকার এক বাসিন্দার মাধ্যমে হাজতি এক জেলে গোপনে পরিবারের কাছে চিঠি লেখে। মীর জাহান আলী নামে ওই জেলের পাঠানো চিঠির মাধ্যমে পরিবারের কাছে বন্দি জেলেদের সন্ধান মেলে।আটক জেলেরা হলেন,চিলমারী উপজেলার হরিনেরবন্দ এলাকার মৃত- আবুল হোসেনের ছেলে রাসেল মিয়া(৩৫), রমনা ব্যাপারী পাড়া এলাকার বাহাদুর মিয়ার ছেলে বিপ্লব মিয়া(৪৫),শামছুল হকের ছেলে মীর জাহান আলী(৪৫),মৃত এছাহক আলীর ছেলে বকুল মিয়া(৩২),পকের আলীর ছেলে আমির আলী(৩৫),রাজিবপুর উপজেলাধীন বালিয়ামারী ব্যাপারীপাড়ার জরিপ উদ্দিনের ছেলে আ্গংুর হোসেন(২০) ও রৌমারী উপজেলাধীন যাদুরচর বকবান্ধা এলাকার ছলিম উদ্দিনের ছেলে চাঁন মিয়া(৬০)।
এদিকে গোপনে স্ত্রীকে পাঠানো মীর জাহান আলীর চিঠির মাধ্যমে জানাযায়,বর্তমানে তারা মেঘালয়ের কালাইর চর পেট্রোল থানা আমপাতিতে রয়েছেন।চলতি মাসে তাদেরকে হাজত থেকে ছাড়িয়ে নিতে না পারলে তাদের স্থায়ী সাজা দেয়া হবে।
এদিকে হাজতে আটক জানার পর থেকে জেলে পরিবার গুলো উৎকণ্ঠতায় দিন কাটাচ্ছে।
আটক জেলেদের পরিবারের সদস্যরা জানান,গত বছরের ৩নভেম্বর ভারতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ী থেকে বেড়িয়ে পড়েন ওই সাত জেলে। এরপর থেকে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না।সম্প্রতি ভারতের আমপাতি জেলার মাহিন্দগঞ্জ থানার তুরা মেঘালয় এলাকার এক বাসিন্দার মাধ্যমে গোপনে পাঠানো চিঠির মাধ্যমে তাদের সন্ধান মেলে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরো জানান,তাদের সন্ধান পাওয়ার পর চেয়ারম্যান,ইউএনও ও ডিসি মহোদয়ের কাছে লিখিত ভাবে জানিয়েছেন।জেলেদের হাজত থেকে ছাড়িয়ে আনতে তারা আশ^াস দিয়েছেন।অতি দ্রুত তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আটক জেলেদের পরিবার আকুতি জানায়।
স্থানীয় ইউপি সদস্য রুকুনুজ্জামান স্বপন বলেন,হাজতে আটক ব্যাক্তিরা সকলে পেশায় জেলে।তারা দীর্ঘদিন ধরে বৈধভাবে ভারতে গিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা বৈধভাবে যেতে না পারায় অবৈধভাবে মাছ ধরতে গিয়ে বিএসএফ’র হাতে আটক হন।
রমনা মডেল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা বলেন,ভারতীয় হাজতে আটক জেলেরা রাজীবপুর উপজেলার জিঞ্জিরাম নদীর সীমান্ত এলাকা থেকে আটক হয়েছে। আমরা ভুক্তভোগীদের যাবতীয় সহযোগীতার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান,বিষয়টি আমাদের হাতে নেই।জেলেদের হাজত থেকে ছাড়িয়ে আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত ভাবে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

মাছ ধরতে গিয়ে ভারতের বিএসএফ’র হাতে আটক ৭ বাংলাদেশী জেলে

Update Time : ০৬:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫