Dhaka ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু  চিলমারীতে হঠাৎ দমকা হাওয়ায় ডুবে গেছে ৭টি নৌকা সুন্দরগঞ্জে বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ২ শিশু   সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে বিশ্বকাপে জিতবে কোন দল? গোবিন্দগঞ্জে এক মানসিক রোগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে দেশ, জুনে ২-৩ দফা তাপপ্রবাহের আভাস মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ বাবা: ৫৪ বছর পর বাংলাদেশে জন্মভিটার সন্ধান পেল পাকিস্তানে বেড়ে ওঠা ছেলে

রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯ আসনে আ.লীগের মনোনয়ন চূড়ান্ত

  • Reporter Name
  • Update Time : ০৩:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ৪৭৮ Time View

ডেস্ক রিপোর্ট: রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯ টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ সভা শেষে বেরিয়ে বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, আওয়ামী লীগের এবারের মনোনয়নে চমক থাকছে। সেদিকে ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য (এমপি) বাদ পড়ছেন। আগামী ২৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, সব প্রার্থীর তালিকা একসঙ্গে প্রকাশ করা হবে।

এর আগে সকালে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভার শুরুতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনে আসেন দেখি কার কত দৌড়। 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য রাজনৈতিকভাবে না পারলেও এখন অর্থনৈতিকভাবে অপচেষ্টা করে যাচ্ছে বিদেশি কিছু কিছু মোড়ল৷ দুমুখো কিছু মোড়ল বাংলাদেশের গণতান্ত্রিক ধারা নষ্টের ষড়যন্ত্র করছে৷ 

আওয়ামী লীগ সভাপতি বলেন, নৌকা মানেই শান্তি ও সমৃদ্ধি৷ নিশ্চয়ই দেশবাসী এসব বাস্তবতা মাথায় রেখেই ভোট দেবেন৷ বিএনপি ক্ষমতায় এলে দেশকে খুবলে খাবে, নিজেদের ভাগ্য গড়বে৷ 

তিনি বলেন, সন্ত্রাসী দল বিএনপির অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে৷ তবে নিজেরা আইন হাতে তুলে নেবেন না৷ জনগণ ধরা শুরু করলে, ওই মুষ্টিমেয়রা ঠাঁই পাবে না৷ 

নির্বাচনে অংশ নেওয়ার মতো আস্থা-বিশ্বাস বিএনপির নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা কি একটাও নেতা দেশে পেল না, যাকে তাদের প্রধান বানাবে৷ 

আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিকভাবে যারা প্রশ্ন তোলে, সামরিক শাসকদের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সময় তারা কোথায় ছিল? মাটি ও মানুষের প্রতি ভালোবাসা আওয়ামী লীগ ছাড়া আর কারও নেই। দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে সঠিক সিদ্ধান্ত নেয়।

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন সভাপতি হিসেবে রয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। সদস্য হিসেবে রয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম ও দীপু মনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পত্নীতলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯ আসনে আ.লীগের মনোনয়ন চূড়ান্ত

Update Time : ০৩:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩