Dhaka ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন চিলমারী-রৌমারী নৌ-পথে নাব্যতা ফিরলেও মিলছে না ফেরি জনপ্রিয়তা সত্যের মানদণ্ড নয়: পছন্দ, আবেগ ও বিশ্বাসের প্রকাশ মাত্র  হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেপ্তার ৪ সাঘাটায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নওগাঁয় হানিট্র্যাপে শিক্ষককে জিম্মি: নারীসহ গ্রেপ্তার ৪ লং মার্চ নির্যাতিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ’ : মাওলানা আবদুল হালিম গোবিন্দগঞ্জে ৩২ বছর আগের হত্যাকাণ্ড: পরকীয়া ঢাকতে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে থানায় এজাহার দলবাজি নয়, বালাসীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ করতে হবে: ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ৭ তলা ভবনে অগ্নিকাণ্ড

রাণীনগরে বিশেষ শুনানি অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • ১৪৪ Time View

কাজী আনিছুর রহমানঃ নওগাঁয় অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ মানি আদায় ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনে ইউনিয়ন ও মৌজা ভিত্তিক বিশেষ শুনানি কার্যক্রম করে আসছে জেলা প্রশাসন। এতে করে প্রতিটি মৌজার ভূমির মালিকরা তাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার তাৎক্ষনিক সমাধান খুজে পাচ্ছেন। ডিজিটাল পদ্ধতিতে হিসাব খুলে নিজের মোবাইলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদান করাসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। অপরদিকে সরকারের ঘরে জমা পড়ছে বিপুল পরিমাণ রাজস্ব।
বৃষ্টি ভেজা বৃহস্পতিবার বিকেলে রাণীনগর উপজেলার করজগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন মৌজায় বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা গ্রহিতাদের নানা সমস্যার কথা শোনেন ও সেগুলো তাৎক্ষণিক ভাবে সমাধান করে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানসহ বিভিন্ন মৌজার ভূমির মালিকসহ স্থানীয় সুধিজনরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সেবা সহজীকরণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমিসেবার বিভিন্ন নতুন পদ্ধতি বিশেষ করে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি জমির লিজমানি আদায় এবং ভূমি বিষয়ক জটিল সমস্যা সম্পর্কে জমির মালিকদের জানার কোন বিকল্প নেই। জমি সংক্রান্ত নানা জটিল সমস্যার সমাধান জানতে এবং অন্যদের জানাতে জেলার প্রতিটি মৌজার ভূমির মালিকদের সচেতন করতে আগামীতেও এই ধরণের কার্যক্রম চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

kartick kartick

Popular Post

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমার বড় অর্জন

রাণীনগরে বিশেষ শুনানি অনুষ্ঠিত

Update Time : ০৮:১৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫