Dhaka ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

রাণীনগরে সাবেক ভাইস চেয়ারম্যানসহ আ’লীগের তিন নেতা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২০ Time View

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ আওয়ামীলীগ-যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে। বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,ককটেল বিস্ফোরণ ও অগ্নি সংযোগের অভিযোগে দায়েরকৃত মামলায় জড়িত সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার বোদলা গ্রামের শহিদুল্লার ছেলে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু (৪৫),পশ্চিম বালুভরা গ্রামের মুনসুর আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন (৬০) এবং উপজেলার চকাদিন গ্রামের করিম শেখের ছেলে কাশিমপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহŸায়ক সুলতান মাহমুদ (৪৩) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান,গত ২৬আগষ্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,ককটেল বিস্ফোরন ও অগ্নিকান্ডের অভিযোগে উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা দায়েরকৃত মামলার তদন্ত প্রাপ্ত আসামী বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

রাণীনগরে সাবেক ভাইস চেয়ারম্যানসহ আ’লীগের তিন নেতা গ্রেফতার

Update Time : ০৪:২৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫