Dhaka ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

রৌমারীতে এলাকাবাসীর অভিযানে ৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ৬১ Time View

সুখ বাদশা, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯১ বোতল ভারতীয় ‘অফিসার চয়েস’ মদ উদ্ধার করেছে স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসী। এ সময় মাদক ব্যবসায়ী মো. আঙ্গুর মিয়া পালিয়ে যান।

শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বারবান্দা গ্রামে এ অভিযান চালানো হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে উদ্ধার করা মদ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, উত্তর বারবান্দা গ্রামকে মাদকমুক্ত রাখতে ৩০-৩৫ জন সচেতন যুবক ও এলাকাবাসী মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের উপস্থিতি টের পেয়ে কথিত মাদক ব্যবসায়ী মো. আঙ্গুর মিয়া পালিয়ে যান। পরে তার শ্বশুর মৃত শহীদের বসতবাড়ি ও আশপাশে তল্লাশি চালিয়ে বাড়ির পাশের একটি গাছবাগান থেকে ৯১ বোতল ভারতীয় ‘অফিসার চয়েস’ মদ উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, আঙ্গুর মিয়া ওই বাড়িতেই বসবাস করতেন। খবর পেয়ে বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার করা মদ জব্দ করে ক্যাম্পে নিয়ে যান।

পলাতক আঙ্গুর মিয়া উপজেলার ফুলবাড়ী গ্রামের আবুল কালামের ছেলে। বর্তমানে তিনি উত্তর বারবান্দা এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করেন বলে জানা গেছে।

এ ঘটনায় থানায় মামলা বা সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

স্থানীয়দের এমন মাদকবিরোধী উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বলেন, সীমান্তবর্তী রৌমারীতে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও ভূমিকা রাখা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

রৌমারীতে এলাকাবাসীর অভিযানে ৯১ বোতল ভারতীয় মদ উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

Update Time : ০৬:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬