Dhaka ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’ বগুড়ায় বিয়ের গেটে বকশিশের টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৩ নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত-৩, আহত-২৫, কারফিউ জারি খোলা বাজারে সরকারি বীজ বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার সাঁতরে পার হওয়ার সময় বাঙালি নদীতে এক বৃদ্ধ নিখোঁজ ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রংপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার সাঘাটায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

রৌমারীতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪, আশংকাজনক আরো ৮ জন

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৪৩২ Time View

সুখ বাদশা: রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ভূন্দরচর গ্রামে গরু দিয়ে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন, তাদের অবস্থাও আশংকাজনক। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলবাবু (৪৫), বুলু মিয়া (৬০), নুরুল আমিন (৪০) ও আপেল মিয়া (৫৫)। আহতরা হলেন মজিবর রহমান (২৬), আরিফ হোসেন (৩১), আপেল মিয়া (৫৫), নুর মোহাম্মদ (২৫), নুরজাহান বেগম (৩৫), ফুলুরানী (৩৭), আরফিনা আক্তার (১৩) ও আলোরানী (২৬)। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভূন্দরচর গ্রামের শাহজাহান আলী, সোলেমান এবং ফজলে করিম, ফজলে রহিম, রব্বানিদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে গরু দিয়ে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগও দায়ের হয়।

পাঁচদিন পর বৃহস্পতিবার ফের একই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে এক পক্ষের দুই ভাই ও এক ছেলে নিহত হন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে আনোয়ার মুন্সি নামের আরও এক বৃদ্ধ (নিহত দুই ভাইয়ের বড় ভাই) শোকে স্ট্রোক করে মারা গেছে বলে জানা যায়।

পুলিশ জানায়, এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

পল্লীগীতির কণ্ঠশিল্পী আব্দুল আলীমের জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘শোন গো রূপসী কন্যা’

রৌমারীতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৪, আশংকাজনক আরো ৮ জন

Update Time : ০৫:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫