
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিয়ের প্রলোভনে দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ০১ আগস্ট ২০২৫ তারিখ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর টেংরা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোছা: শিউলি আক্তার (১৮), পিতা মোঃ সিরাজুল ইসলাম, একই গ্রামের বাসিন্দা। অভিযোগে জানা যায়, শিউলি আক্তারের সঙ্গে একই গ্রামের মোঃ সোহেল রানা (২২), পিতা মোঃ ইমান আলীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।
সোহেল রানা তাকে বিয়ে করবে বলে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিউলি আক্তারকে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে অভিযুক্ত পালিয়ে যায়।
পরে শিউলি আক্তার নিজ বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়। এ ঘটনায় রৌমারী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে

Reporter Name 















