
রৌমারী প্রতিনিধি; সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গাসহ ৩০ জনকে আ”টক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। বুধবার (৭ মে) সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আ”টক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার কেন্দ্রীয় শাপলা চত্বরে ভ্যানগাড়িতে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এ সময় ২১ জন রোহিঙ্গাসহ ৭ জন বাংলাদেশিকে আটক করে। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় রৌমারী থানা পুলিশের হাতে আরও ২জন রোহিঙ্গা ও ১জন বাংলাদেশি আটক হয়। এর মধ্যে রোহিঙ্গা পুরুষ ১৪ জন, নারী ৬ জন, শিশু ২ জন এবং ৮ জন বাংলাদেশি পুরুষ রয়েছে।
জানা গেছে, আটকৃত ৩০ জনকে বুধবার (৭ মে)মধ্যরাতে বাংলাদেশের অভ্যন্তরে পুশব্যাক করে দেয় ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা। রৌমারী বিওপির বিজিবির টহলরত সদস্যরা ২৭ জনকে আটক করে। এ ছাড়াও রৌমারী থানা পুলিশ ৩ জনকে আটক করে।আটকৃতদের মধ্যে ২ জন শিশু রয়েছে।
রৌমারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের মধ্য ২১ মায়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা নাগরিক ও ৯ জন বাংলাদেশি নাগরিক । তারা ২০১৮ সাল থেকে ২০২২ সালে বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর হাতে আটক হয়। আসামের একটি কারাগারে সাজাভোগ শেষে তাদের বুধবার মধ্যরাতে ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকারচর জেলার শাহপাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা আটকৃতদের সঙ্গে থাকা যাবতীয় ডকুমেন্টস রেখে দিয়ে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুশব্যাক করে।
এছাড়ও কুড়িগ্রামের রৌমারীতে ২১ রোহিঙ্গা ও ৯ বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ হবে।

Reporter Name 











