Dhaka ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ… ব্যবসায়ীর মুখোশে ভয়ংকর প্রতারণা: হাতিয়েছে ক্ষুদ্র উদ্যোক্তার দেড় লক্ষ টাকা স্থানীয় সরকার নির্বাচন শুরু নভেম্বরের মাঝামাঝিতে খাটের নিচে লুকোচুরি: মামী-ভাগ্নের কাণ্ডে পলাশবাড়িতে তুলকালাম মেসির উদাহরণ টেনে ইয়ামালকে সতর্ক করলেন সাবেক বার্সা তারকা তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে প্রবাসীদের ব্যাপক প্রস্তুতি রুশ ড্রোনের নিশানায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সাবেক সিআইএ প্রধান ? ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি , ১৫ দিনের মধ্যে চালুর আল্টিমেটাম সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার জাভা সাগরে উল্টে গেল যাত্রীবাহী জাহাজ, ৬ জনের মৃত্যু—নিখোঁজ ১৩০

লৌহজংয়ে জোরপূর্বক জমি দখল, মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
  • ৩৩২ Time View

নিজস্ব সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। বুধবার দুপুরে লৌহজং প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করেন উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের উত্তর পিঙ্গনালী গ্রামের মৃত আবদুল আজিজ বেপারীর ছেলে মো. আলামিন বেপারী। তিনি লিখিত বক্তব্যে জানান, প্রতিবেশী কামাল শেখ লোকজন নিয়ে চলতি মাসের ৭ তারিখে তাঁর পৈতৃক সূত্রে মালিকানা জমিতে রোপণ করা লাউ গাছ, পেঁপে গাছ, কাঁঠাল ও আমের চারা এবং লাউয়ের মাচা ধারালো অস্ত্র দিয়ে ধ্বংস করে। সেই সাথে ১২ শতাংশ জমি দখল করে নিয়ে বাঁশের বেড়ায় লাল রঙের চিহ্ন দিয়ে দেয়। বাধা দিতে গেলে দলবল নিয়ে কামাল শেখ আমাকে প্রাণনাশের হুমকি দেয়। ওই দিন সন্ধ্যায় লৌহজং থানায় লিখিত অভিযোগ করলে পরদিন ৮ মে ঘটনা তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কামাল শেখকে আটক করে পুলিশ। ৯ মে আসামি কামাল জামিনে এসে নারী-শিশুসহ আমাদের পরিবারের ১৩ জন সদস্যের নামে থানায় মিথ্যা অভিযোগ করে। এর ফলে ভুক্তভোগী আল আমিন বেপারী নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এমনকি তিনি তার কর্মস্থলে যেতে পারছেন না। পরিবারের নারী ও শিশু সদস্যরা আতঙ্কে রয়েছেন। তিনি আরও বলেন, বাপ-দাদার এই জমির দখল পেতে কামাল শেখ ২০০৬ সালে মামলা দায়ের করে। এরপর ২০১০ সালে মামলাটি খারিজ করে আমাদের পক্ষে রায় দেন আদালত। এমনকি কামাল শেখ রায়ের পক্ষে আপিল করলে তা বাতিল করে পুনরায় আমাদের পক্ষে রায় দেন।  সংবাদ সম্মেলনে আল আমিন বেপারী বিষয়টির প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা সহ প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।#(ছবিসহ)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণমাধ্যমের অন্দরমহলে নিঃশব্দ মৃত্যুমিছিল:কাল হয়তো আমরা কেউ…

লৌহজংয়ে জোরপূর্বক জমি দখল, মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩